
চুয়াডাঙ্গায় পুলিশের সামনেই টেন্ডারবাক্স ছিনিয়ে নিয়ে ভাংচুর
চুয়াডাঙ্গা প্রতিনিধি : ০৭-১০-২৪
চুয়াডাঙ্গা জেলার দর্শনা কেরু চিনিকলের তৃতীয়তলার প্রশাসনিক ভবনে ঢুকে টেন্ডারবাক্সটি পুলিশের সামনে থেকে ছিনিয়ে এনে প্রকাশ্যে ভাংচুর করল একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে। বিষয়টি মৌখিক ভাবে দর্শনা থানাকে অবহিত করা হয়েছে।
পুলিশ ও কেরু চিনিকল কতৃপক্ষ জানান আগামী ২০২৪/২৫ মাড়াই মৌসুম চালু করার নিমিত্তে প্রতিবছরের মত এবারো প্রায় দুকোটি টাকার দরপত্র আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। আজ সোমবার দরপত্র আহবানের শেষ দিন ছিল। ঐদিন বেলা ১২ টার দিকে কেরুর জি এম (প্রশাসন) কর্মকর্তার টেবিলে বসে দর্শনা থানা পুলিশ ও কেরুর বিভাগীয় কর্মকর্তাদের উপস্হিতিতে টেন্ডারবাক্স খুলে জমাকৃত দরপত্র গোছানোর কাজ চলছিল। এ সময় ১৫/১৬ জনের একদল দুর্বৃত্ত এসে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে সকলের সামনে থেকে টেন্ডার বাক্সটি ছিনিয়ে নিয়ে চলে যায়।টেন্ডারবাক্সে দরপত্রের কোন কাগজ না থাকায় বাক্সটি রাস্তার উপর ভাংচুর করে।
দর্শনা থানার এস আই মোঃ ইবরাহীম হোসেন ও চিনিকলের সহকারি প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল হাসান জানান টেন্ডারবাক্সটি আমাদের সামনে থেকে ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে কেরুর এম ডি রাব্বিক হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
কেরুর জি এম (প্রশাসন) মোঃ ইউসুপ আলি জানান ঘটনাটি দুঃখ জনক। তিনি বলেন দর্শনা থানা পুলিশ ও আমাদের সামনে থেকে বেলা ১২টারপর টেন্ডারবাক্স নিয়ে যায়,,কিন্ত সীলকরা বাক্সটি ঠিক বেলা ১২ টায় সকলের উপস্হিতি ওপেন করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ তিতুমির হোসেন জানান কেরু চিনিকল কতৃপক্ষ আমাকে মৌখিকভাবে জানিয়েছেন,বিষয়টি তদন্ত করে দেখা হবে, কে বা কারা এবং,কি কারনে এমন ঘটনা ঘটাল।

