রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গায় বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎসহ জিরো লাইন পরিদর্শন।
/ ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎসহ জিরো লাইন পরিদর্শন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

(২৩-১-২৫)ঃচুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎসহ জিরো লাইন পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বিকাল ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফ এর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চ্যাংখালী নামক স্থানে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এবং প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়ন এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ এবং উভয় ব্যাটালিয়ন অধিনায়ক এর উপস্থিতিতে হেটে জিরো লাইন পরিদর্শন (০৩ কিঃ মিঃ) করা হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি এর পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১২ জন এবং প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার ও স্টাফ অফিসারসহ ১২ জন অংশগ্রহণ করেন। উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌভাগ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার সরেজমিনে সীমান্ত পিলার ৬৪/৪-এস, ৬৩/৫-এস, ৬৩/৬-এস ও ৬৩/৭-এস সহ ৩৪ টি টি-পিলার পরিদর্শন এবং উক্ত পিলার সমুহের মধ্যবর্তী ০৩ কিঃ মিঃ রাস্তা জিরো লাইন ধরে হেটে পরিদর্শন করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।

মোঃ মিঠুন মাহমুদ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯২২৩০৯২৯৯

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page