শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সেক্রেটারি কাজী ইফতেখার
/ ১২৫ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১:১৯ অপরাহ্ন

দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সেক্রেটারি কাজী ইফতেখার

জাহাঙ্গীর হোসেন (ফেনী) প্রতিনিধি:

দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচনে এমাম হোসেন এমাম (দৈনিক আজকের পত্রিকা) সভাপতি ও কাজী ইফতেখারুল আলম (দৈনিক আমাদের সময়) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যসব পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। রবিবার বিকালে প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা শেষে নির্বাচন অনুষ্ঠান পর্বে অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই ২টি পদসহ অন্য পদের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান।কমিশনের সদস্য ও ফেনী জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট মিজানুর রহমান সেলিম, কমিশনের সদস্য ও দাগনভূঞা থানার উপ-পরিদর্শক রোকন উদ্দিন।

কমিটির অপরাপর সদস্যরা হলেন, সহ-সভাপতি এম এম রহমান সোহেল (দৈনিক আমার ফেনী) ও শহীদুল ইসলাম তোতা (সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্যকথা), যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হক (সাপ্তাহিক ফেনীর শক্তি) ও মোহাম্মদ হোসেন(সাপ্তাহিক ফেনীর ডাক), কোষাধ্যক্ষ এ.টি.এম. আজহারুল হক (দৈনিক ফেনীর সময়), দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস (দৈনিক নয়া পয়গাম), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইমাম হোসেন খান(দৈনিক সংবাদ সারাবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর হোসেন (দৈনিক জাতীয় নিশান), তথ্য প্রযুক্তি সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার (দৈনিক খোলা কাগজ), আপ্যায়ন সম্পাদক জাকির হোসেন(ডেইলি সান), প্রশিক্ষণ সম্পাদক এটিএম আতিকুল ইসলাম(দৈনিক বাংলাদেশ সমাচার) এবং কার্যনির্বাহী সদস্য ইয়াসিন সুমন(দৈনিক ইনকিলাব), সিরাজ উদ্দিন দুলাল(দৈনিক ভোরের কাগজ), নুরুল আলম খান(দৈনিক মানবজমিন), আবু তাহের আজাদ(দৈনিক যুগান্তর), মোঃ ইয়াছিন করিম রনি(নিউ নেশন), ইউসুফ হারুনী(দৈনিক সবুজ বাংলা)।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির এএসএম নুর নবী দুলাল, জেলা বিএনপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নজির আহম্মদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন টিংকু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, দৈনিক দুর্বার সম্পাদক শেখ ফরিদ আত্তার, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page