বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Headline
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন”
Headline
Wellcome to our website...
নরসিংদীর পৌর কাউরিয়া পাড়ায় ফুফাতো ভাইকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে মামাতো ভাইয়েরা।
/ ১১৪ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ২:৩৬ অপরাহ্ন

নরসিংদীর পৌর কাউরিয়া পাড়ায়
ফুফাতো ভাইকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে মামাতো ভাইয়েরা।

আবুনাঈমরিপন:

নরসিংদী পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে প্রকাশ্য দিবালোকে হানিফ (২৪) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অদ্য ১/১০/২৪ ইং মঙ্গলবার বেলা আড়াই টার দিকে নরসিংদীর শহরের কাউরিয়া পাড়া ঈদগাঁ গেইটের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক শহরের চৌয়ালা এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে। স্থানীয় ও একাধিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে নিহত হানিফ কাউরিয়া পাড়ার ঈদগাঁ সামনে এসে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা তারই মামাতো ভাই নাঈম ও নাদিম শত শত লোকের সামনে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে ,কোনো প্রকার বাঁধা ছাড়াই বীরদর্পে পালিয়ে যায়। হত্যার সাথে সম্পৃক্ত নাঈম ও নাদিম একই এলাকার মৃত হাবিব উল্লাহর সন্তান বলে জানা যায়। গত তিন মাস আগে নিহত হানিফ তার মামা মোঃ হাবিব উল্লাহকে হত্যা করেছিল বলে জানা যায়। ঘাতক নাঈম ও নাদিম নিহত হানিফের মামাতো ভাই। পিতৃহত্যার প্রতিশোধ নিতেই এমন হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও ডিবি ঘটনাস্থলে ছুটে আসেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল এর মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page