শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
নরসিংদীর মনোহরদীতে সীমানা বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।
/ ১১৬ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

নরসিংদীর মনোহরদীতে সীমানা বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর মনোহরদীতে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়া এর শাবলের আঘাতে বড় ভাই কাজল মিয়া নিহত । অদ্য ৪/৪/২৫ ইং শুক্রবার সকালে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া (গুইলেরটেক) গ্রামে এ ঘটনা ঘটে। ছোট ভাই বাদল ও নিহত কাজল মিয়া (৫০) চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরেই বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।
শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে আবারও তর্ক শুরু হলে মুহূর্তেই উত্তপ্ত বাকবিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে বাদল মিয়া (৪৫) রাগের মাথায় শাবল দিয়ে বড় ভাই কাজল মিয়ার মাথায় সজোরে আঘাত করিলে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাজল মিয়াকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মূল আসামি বাদল মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি উঠে এসেছে। মূল আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page