শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
/ ২৪৭ Time View
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৪:১০ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

মো আরিফুল ইসলাম ইরান পঞ্চগড় জেলা প্রতিনিধি…………………………………………………….
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জনাব মোঃ সাবেত আলী। শনিবার সন্ধ্যায় মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আবু সাঈদ, আটোয়ারীর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাফিউল মাজলুবিন রহমান তাঁর সঙ্গে ছিলেন।

জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং স্বেচ্ছাসেবকসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করেন। এর আগে গত বৃহস্পতিবার তিনি বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ এবং শুক্রবার পঞ্চগড় সদর উপজেলার সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক বলেন, “ঐতিহ্যগতভাবে এদেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সবাই এদেশের নাগরিক। সবার অধিকার আছে নিজ নিজ ধর্ম পালন করার। উৎসবমুখর পরিবেশে সকলের সমন্বয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আগামীতেও এ-ধারা অব্যাহত থাকবে।”

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলে হাতে হাত রেখে ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এবার পঞ্চগড় জেলার ২৯৯টি পূজামণ্ডপে  দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপসমূহে সিসি ক্যামেরা, আনসার সদস্য ও গ্রামপুলিশ ছাড়াও মণ্ডপ কমিটির স্বেচ্ছাসেবকসহ কয়েক ধরনের স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page