শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
পত্নীতলায় র‌্যাবের অভিযানে ১১৯ কেজি গাজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
/ ১৪৩ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫, ২:২২ অপরাহ্ন

পত্নীতলায় র‌্যাবের অভিযানে ১১৯ কেজি গাজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমগীর কবির,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় পৃথক দুটি অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ মোট ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (২২ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায় গতকাল শুক্রবার (২১ মার্চ) দুপুর আড়াই টায় এবং  সন্ধ্যা সাড়ে সাতটায়  পৃথক দুটি অভিযান পরিচালনা করে জেলার পত্নীতলা উপজেলার  মামুদপুর বাজার এলাকা থেকে প্রাইভেটকারের ব্যাক ডালা থেকে ৬৯ কেজি এবং নজিপুর থেকে কার্টুনে ৫০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার এবং নগদ ৮৭ হাজার ৯১০ টাকা জব্দ করা হয় ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাতাব্বর হোসেন (৪৮), অপুদেব (২৯), রিপন পাল (৩৬), আনন্দ পাল (২১), শ্রী নিতাই চৌধুরী (৪২) এবং শরিফুল ইসলাম (৩৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এবং হবিগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।

র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page