বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Headline
নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ কৃষক কার্ডঃ মাটির অর্থনীতি ও সিলিকন চিপের মেলবন্ধন- বাংলাদেশের নতুন দিগন্ত সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মিরসরাইয়ে ব্যবসায়ীদের কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই জীবনের কঠিন সময়ে ধৈর্য্য ধরতে শিখুন
Headline
Wellcome to our website...
পলাশের সাবেক এমপি পোটনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত
/ ১৭১ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ন

পলাশের সাবেক এমপি পোটনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত

আবুনাঈম রিপন :

নরসিংদীর পলাশের যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদী-২ আসন পলাশের সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৩, ডিসেম্বর ২০২৪ ইং সোমবার ঢাকার মেট্রোপলিটন আদালতে রাস্ট্র পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। এসময় সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক ফেরদৌস আলম তাঁর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামির পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৯ইং ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পোটনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাঁকে কারাগারে পাঠায় আদালত।উল্লেখ্য,গত বছর ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ মামলার ঘটনায় ২০২৪ সালের ২৪ইং সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যার মামলা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page