শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল সম্পন্ন
/ ৮৭ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল সম্পন্ন

মোঃজসিম উদ্দিন/মোঃ আসিফ ইসলাম সাইফ

বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৫ম বার্ষিক সভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।
শনিবার (০৮ ফেব্রুয়ারী) বাদ আসর থেকে পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদ এর খতিব ও রাঙ্গামাটি বাঘাইছড়ি ওলামা মাশায়েক সোসাইটির প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মোহাম্মদ কবির আহাম্মদ সাহেব।
সঞ্চয়লনা করেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম।
উক্ত বার্ষিক সভা ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপি’র সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাসরিফ আনেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ভারত উপমহাদেশ ভ্রমণকারী কুমিল্লা বি-পাড়া চান্দলা ছোটধুশিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সিদ্দিকী সাহেব।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাসরিফ আনলেন ঢাকা উওরা গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ হযরত আলী।
বিশেষ বক্তা হিসেবে তাসরিফ আনলেন মাওলানা ফয়জুল আমিন কুতুবী সাহেব, খতিব বাঘাইছড়ি উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদ।
বিশেষ বক্তা হিসেবে তাসরিফ আনলেন হযরত মাওলানা মুফতী সোলাইমান খাঁন সাহেব, খতিব উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বাঘাইছড়ি ও মোহতামিম মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা।
বিশেষ বক্তা হিসেবে আরো তাসরিফ আনলেন চৌমুহনী সদর জামে মসজিদ এর খতিব ও বাঘাইছড়ি ওলামা মাশায়েক সোসাইটির সভাপতি হযরত মাওলানা আজিজুল রহমান সাহেব সহ আরো দেশ বরেণ্য সম্মানিত ওলামায়ে কেরামগন।
উক্ত ওয়াজ মাহফিলে বাঘাইছড়ি উপজেলার সহ আশপাশের এলাকার হাজারো ধর্ম প্রাণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বিভিন্ন ইসলামী বক্তব্য তুলে ধরে আলোচনা করেন। পরে দেশ জাতি ও নিজেদের কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৫ম বার্ষিক সভা ও ওয়াজ মাহফিলের সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page