শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
পাইকগাছা থানা পুলিশের অভিযানে ১শ পিচ ইয়াবা বড়ি সহ মাদক ব্যবসায়ী আটক
/ ২১২ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন

পাইকগাছা থানা পুলিশের অভিযানে ১শ পিচ ইয়াবা বড়ি সহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ রাজু আহম্মেদ পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা থানা পুলিশের অভিযানে ১শ পিচ ইয়াবা বড়ি সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। বুধবার গভীর রাতে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং ১৫। বৃহষ্পতিবার সকালে গ্রেফতার কৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, পাইকগাছা পৌর সদরের আলমদিনা মার্কেটের সামনে রাত ১ টার দিকে মাদক বিকিকিনি হচ্ছে এমন সংবাদ পাই। সহকারী উপ-পুলিশ পরিদর্শক মুনজুরুলকে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। ওই সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর সময় কক্সবাজারের রামুর কালিয়া মোরা এলাকার মৃত্যু জানে আলমের পুত্র হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে প্যান্টের পকেটে থেকে ১০০ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০০ টি ইয়াবা বাড়ি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিকে বৃহষ্পতি বার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page