বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
পীরগাছায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ-
/ ৪৩৫ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ১৫ জুন, ২০২৪, ৫:৪৭ পূর্বাহ্ন

পীরগাছায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ-

শাহ মোঃ জাহিদ হোসেন রংপুর জেলা প্রতিনিধি–

রংপুরের পীরগাছায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাম্বুলপুর ইউনিয়নে অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ জুন) সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ মাঠে ২০২৩-২৪ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,বজলুর রশিদ মুকুল, ইউনিয়ন সচিব,শফিকুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা,আবু কালাম আজাদ,তাম্বুলপুর ইউনিয়নের হিসাব সহকারী মোঃআশরাফুল ইসলাম সহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

ঈদের আগে চাল পেয়ে হাসি ফুটেছে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page