রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা রুপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা
Headline
Wellcome to our website...
পুলিশকে নতুন করে ঢেলে সাজাতে হবে  তাহলেই আসল সংস্কার হবে : রিজভী
/ ৮৭ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ৩:২০ অপরাহ্ন

পুলিশকে নতুন করে ঢেলে সাজাতে হবে  তাহলেই আসল সংস্কার হবে : রিজভী

শাহাদুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

পুলিশকে নতুন করে ঢেলে সাজাতে হবে তাহলেই আসল সংস্কার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় শহীদ জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী  ও জিয়া স্মৃতি পাঠাগার এর এক যুগ পুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনিকে সংস্কার করতে হবে।সংস্কার হলো  চলমান প্রক্রিয়া বা ধারাবাহিক প্রক্রিয়া।পুলিশকে নতুন করে ঢেলে সাজাতে হবে  তাহলেই আসল সংস্কার হবে।আর যেন কোন মিটিং মিছিলে শর্ট গানের গুলি না চলে সে ব্যাবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরোও বলেন,অন্তর্বর্তীকালীন সরকারকে বলি আর যেন কোন আয়না ঘর তৈরি না হয় আপনারা সেই ব্যবস্থা এখনো নেননি কেন? চালের দামও আপনাদের কমাতে হবে। মানুষ যাতে কমপক্ষে মোটা চাল ও মোটা কাপড় পড়ে জীবনধারণ করতে পারে এটার নিশ্চয়তা দিতে হবে। এটাই জিয়াউর রহমান নিশ্চিত করেছিলেন।

জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখা সভাপতি ডা. মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা , বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page