মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Headline
শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
/ ২০৮ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৬ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কাজী ওসমান গনি,প্রতিনিধি ঢাকা, বাংলাদেশ।

৬ সেপ্টেম্বর ২০২৪ইং শুক্রবার দেশের জাতীয় দৈনিক কালবেলায় তিন বাহিনীর দখলবাজিতে অশান্ত আশুলিয়া ডিইপিজেড এই শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়া।

তিনি বলেন প্রকাশিত সংবাদটি মিথ্যা,বানোয়াট ভিত্তিহীন,উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। তার কোন বাহিনী নেই তিনি কোন গার্মেন্টস এর জুট ব্যবসা দখল বা এর সাথে তার কোন সর্ম্পক নেই। সম্প্রতি ১৯ আগষ্ট ডিইপিজেড এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে ইপিজেড বন্ধ ঘোষনা করা হয় ওই দিন।পরে ১৯ আগষ্ট বিকেলে ডিইপিজেড কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ তার সাথে যোগাযোগ করেন ও কারখানা খুললে যেনো কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবিষয়ে সবরকমের সহযোগীতা কামনা করেন।পরে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে ২০ আগষ্ট ডিইপিজেড এলাকায় সতর্ক পাহারা বসান।

এসময় ডিইপিজেডে শান্ত পরিবেশ না হওয়া পর্যন্ত তিনি দলের নেতাকর্মীদের নিয়ে সতর্ক থাকেন। পরে সেই সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ডিইপিজেডের জুট ব্যবসা দখলের মিথ্যা অভিযোগ আনেন। তিনি যে ডিইপিজেড এলাকায় সেই দিন সতর্ক পাহারা বসান নেতাকর্মীদের নিয়ে। সেই নিউজটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

তিনি নিজেও একটি তৈরি পোশাক কারখানার মালিক উল্লেখ করে তিনি বলেন আমি চাই গার্মেন্টস সুন্দরভাবে উৎপাদন চলুক ও শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকুক।একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য। আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page