বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Headline
সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নে ২ কিশোরীকে ৭ জন মিলে গণধর্ষণ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড। তারিখ: ১৩.০৫.২০২৬ খ্রি. জেলা তথ্য অফিস,পঞ্চগড় এর ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ একজন বীরের বিদায় হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে কুমিল্লার সার্কিট হাউসে প্রেস ব্রিফিং দুঃসহ স্মৃতির সাক্ষী বীরাঙ্গনা টেপরী রানীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন ।
Headline
Wellcome to our website...
ফাঁকা বাড়ি পেয়ে ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট গোপালগঞ্জ জেলা থেকে
/ ১৭৫ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন

ফাঁকা বাড়ি পেয়ে ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট
গোপালগঞ্জ জেলা থেকে

সাজিম মোল্যা

বাসার কেউ কর্মস্থলে, কেউ বা স্কুলে। আর এমন সুযোগের সদ্ব্যবহার করে প্রায় সাড়ে ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে একদল চোর। রোববার (১ ডিসেম্বর) দিনে দুপুরে এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জ পৌরসভার পাঁচুড়িয়া এলাকার আনওয়ার হোসেন মজুমদারের বাসায়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মির সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী আনওয়ার হোসেন মজুমদার জানান, রোববার সকাল ৯টার দিকে ঘরে তালা মেরে পরিবারের সবাই কর্মস্থলে যান ও বাচ্চারা স্কুলে যায়। পরে বেলা ১টার দিকে লোকজন আসলে দেখেন গেটের তালা ভাঙা। এরপর ঘরে প্রবেশ করে দেখেন আলমারী ও শোকেজ ভেঙে প্রায় ১২ লাখ টাকা মূল্যে ৮ জোড়া কানের দুল, লকেটসহ ৫টি চেইন, দুটি গলার হার, চারটি নাক ফুল, সাতটি আংটি ও দুটি চুড়িসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ৪৫ হাজার টাকার মূল্যের একটি গলার হার, তিন জোড়া কানের দুল, একটি চেইন, একটি নেকলেস, দুটি আংটি, দুটি চুড়ি, একটি সীতা হার ও একটি অলঙ্কার সেটসহ ২০ ভরি রূপার গহনা লুট করে নিয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, যুবক নিহত

পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মির সাজেদুর রহমান জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page