শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
ফেনীতে চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব
/ ১৯৭ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ২:৪০ অপরাহ্ন

ফেনীতে চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব

জাহাঙ্গীর হোসেন ফেনী প্রতিনিধি:

ফেনীতে চেক প্রতারনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী দলিল আহমদ দুলাল কে রবিবার রাতে গ্রেফতার করেছে র‍্যাব ফেনী ক্যাম্পের সদস্যরা। ২০২২ সালের ৩ জুলাই মার্কেন্টাইল ব্যাংক কোরাইশমুন্সি বাজার শাখার ব্যবস্থাপক শফিকুর রহমান বাদী হয়ে ফেনীর আদালতে উক্ত মামলা দায়ের করেছিলেন।

মামলার বাদী শফিকুর রহমান জানান, দলিল আহমদ দুলাল ভূঁইয়া আমাদের শাখা থেকে ৪২ লক্ষ ২ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। যার মামলা নং- সিআর-২০০/২২।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনীর জহিরিয়া মসজিদ এলাকা থেকে র‌্যাবের একটি আভিযানিক দল রবিবার (১২ জানুয়ারি) রাতে দলিল আহম্মদ দুলাল ভূঁইয়া (৫৫) কে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।

বিষয়টি নিশ্চিত করে ফেনী র‌্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক শেখ মোহাম্মদ সেলিম কালবেলা কে জানান, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উক্ত আসামী কে দাগনভূঁইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page