রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
Headline
আল্লাহর রহমতে কুষ্টিয়া ৪ আসনে জননেতা আফজাল হোসেন সাহেবের বিজয় হবেই খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুন্টা ইউনিয়ন বিএনপি’র দোয়া আমি নেতা হতে চাই না জনগণের সেবক হতে চাই হাটগাঙ্গোপাড়ায় জামায়াতের জনসভায়- ডা. বারী ঢাকা -৭আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক ছাএনেতা হামিদুর রহমান (হামিদ) চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারো সড়কে আগুন দিয়েছে। নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে ১০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক দুই ব্রাহ্মণপাড়া বৃহওর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান পরিষদ এর উদ্যাগে হিফজুল কোরান প্রতিযোগিতার উদ্বোধন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ নরসিংদীতে নির্বাচনী দায়িত্ব দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ১৬ তম ব্যাচের উদ্বোধন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজট: অসহায় সাধারণ মানুষ
Headline
Wellcome to our website...
ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় সকল রাজবন্দির মুক্তির দাবী জানিয়েছেন- মাহবুব উদ্দিন খোকন
/ ১০০ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় সকল রাজবন্দির মুক্তির দাবী জানিয়েছেন- মাহবুব উদ্দিন খোকন

জামিন আবেদনের মাধ্যমে নয়, ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা প্রয়োগ করে নির্বাহী আদেশে সব রাজবন্দির মুক্তি দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তুলে ধরেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ নেতারা। তারা যেন ব্যাংক থেকে কোনও টাকা উত্তোলন করতে না পারে, বাংলাদেশ ব্যাংককে সেই ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, কয়েকজন বিচারপতি শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করছেন, নেতাকর্মীদের সাজা দিয়েছেন, দুর্নীতি করেছেন ও অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন। তারা বিচারক হওয়ার অনুপযুক্ত। এক সপ্তাহের মধ্যে তাদের ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সব কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সারা দেশে থাকা রাষ্ট্রের আইন কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনে থাকা সবার পদত্যাগ দাবি করেন বারের সভাপতি। তিনি বলেন, ‘গত ১৬ বছরে হওয়া সব রাজনৈতিক মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক কারণে যাঁদের কারাগারে রাখা হয়েছে, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page