মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
বাংলাদেশের সবচেয়ে অমানবিক পেশাজীবি রিক্সাচালক আর সিএনজি চালক
/ ২৭৬ Time View
Update : সোমবার, ১ জুলাই, ২০২৪, ৯:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশের সবচেয়ে অমানবিক পেশাজীবি রিক্সাচালক আর সিএনজি চালক

আহমাদুল রহমান ,,গাজীপুর

গতকাল উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। গাজীপুরে রিক্সাওয়ালা আর সিএনজিওয়ালাদের যেন ঈদ। তার উপরে বৃষ্টি! ইউনিফর্ম পরা বা অভিভাবক সহ ছেলেমেয়েদের দেখলেই ভাড়া ডাবল চাইছে!

আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং বৃষ্টির কারণে যে দূরত্বের ভাড়া ৩০ থেকে ৪০ টাকা হতে পারে সেগুলো তারা ৮০ থেকে ১০০ টাকা করে চাচ্ছিলো। কারো গায়ে ছাত্র-ছাত্রী হিসেবে ইউনিফর্ম থাকলে তো ১২০ টাকা!

আপনি সাথে অসুস্থ মানুষ নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবেন কিন্তু এদের তা দেখেও কোনো বিকার হবে না। তাদের পছন্দসই ভাড়ায় তাদের পছন্দসই গন্তব্য হলেই তখন তারা আপনাকে যাত্রী হিসেবে নেবে।
আপনি নিজে বা সন্তান বা কাউকে নিয়ে গুরুত্বপূর্ণ কোন কাজের জন্য বা পরীক্ষা দিতে যাবেন সময়ের যথেষ্ট আগেই বের হবেন কিন্তু এরা অতিরিক্ত ভাড়া ছাড়া আপনাকে গন্তব্য নেবে না।

যেকোনো গোলযোগ বিপদ দূর্যোগ অথবা অস্বাভাবিক পরিস্থিতিতে সবার আগে যারা পরিস্থিতি সুযোগ নিবে তারা হচ্ছে রিক্সাওয়ালা এবং সিএনজিওয়ালা। আবার বিভিন্ন সমস্যায় এরাই সবার আগে সাহায্যের জন্য হাত পেতে বসে থাকে।
পেশার প্রতি সৎ না থাকলে সেই পেশায় উন্নতি করা যায় না তার সবচাইতে বড় উদাহরণ এই দুই পেশাজীবী।

২-৪ জন সৎ রিক্সাওয়ালা অথবা সিএনজি ওয়ালার জন্য সবাইকে এই পেশায় ভালো বলার কোন সুযোগ নেই। তারা খারাপ বলি তাদের দু-একটা কাজ রীতিমতো সংবাদপত্রের সংবাদ হিসেবে আবির্ভূত হয়! তাই অপ্রয়োজনে তাদের পক্ষ নিয়ে এখানে কেউ কথা না বলাই উচিৎ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page