শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে চাটখিল উপজেলার ২ নং রামনারায়নপুর ইউনিয়নে যুবদলের সমাবেশ।
/ ২৯৫ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১:১১ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে চাটখিল উপজেলার ২ নং রামনারায়নপুর ইউনিয়নে যুবদলের সমাবেশ।

রিপোর্টর : এমরান হোসেন সোহাগ

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন পুরাতন বোর্ড অফিস সংলগ্ন মাঠে ৩০ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়, এসময় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুন্নার সঞ্চালনায় সভাপতিত্ব করেন রামনারায়নপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম রুবেল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা যুবদলের আহবায়ক জহীর উদ্দিন বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টো, যুবদলের যুগ্ম আহবায়ক সুলতান বাবর,
ঢাকাস্থ চাটখিল উপজেলার জিয়া ঐক্য ফোরাম এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ সিপন,
যুগ্ম আহবায়ক সাইফুল আযম জগলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফখরুদ্দিন ফিরোজ,রামনারায়নপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোরশেদ আলম, যুবদল নেতা জাফর আহমেদ, যুবদলের যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ও জহীর উদ্দিন জহীর প্রবাসী প্রমূখ। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রামনারায়নপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নিদর্শনা মূলক বক্তব্য দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page