শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
বাগেরহাটের মোরেলগঞ্জে ডেভিল হান্ট অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
/ ১০০ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫, ৩:৫২ অপরাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে ডেভিল হান্ট অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে (অপারেশন ডেভিল হান্ট) আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন রামচন্দ্রপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাটাবুনিয়া গ্রামের বাসিন্দা আব্দুল জলিল শেখ (৭৮) এবং ভাটখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছবেদ আলী (৬৫)।

 

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে। পরে শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে পুলিশ তাদেরকে বাগেরহাট আদালতে সোপর্দ করে।

 

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবুর রহমান জানিয়েছেন, “ডেভিল হান্ট অপারেশনের আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সন্দেহভাজন হিসেবে এই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না, তবে আদালতে রিমান্ড আবেদন করা হতে পারে।

 

”স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুইজনই দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের আটকের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে দাবি করছেন, আবার কেউ কেউ বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী হয়তো সুনির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page