বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
বাগেরহাটের রামপালে ছাত্র জনতার গন‌অভ্যুথানে হামলার ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
/ ১২৬ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

বাগেরহাটের রামপালে ছাত্র জনতার গন‌অভ্যুথানে হামলার ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা

ছাত্র জনতার গণঅভ্যুথানে গত ৪ আগস্ট বাগেরহাটের রামপাল হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। ছাত্র ও জনসাধারণের উপর হামলা, গুলি চালানো, দেশীয় ও মারাত্মক অস্ত্র দিয়ে নির্যাতন, এবং নারীদের ৯ ঘণ্টা গুমের উদ্দেশ্যে অবরুদ্ধ করে রাখার ঘটনায় এ অভিযোগ দাখিল করা হয়েছে।

এ ঘটনায় আহত এক ভিকটিম বাদী হয়ে মোট ১৬৯ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন। আসামিদের মধ্যে রয়েছেন তালুকদার আব্দুল খালেক, হাবিবুন নাহার, সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান আঃ রউফ, মোয়াজ্জেম হোসেন, সাবেক বাঁশতলী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মাদ আলী, সাবেক মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাবেক বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত, এবং সাবেক রামপাল থানা অফিসার ইনচার্জ সৌমেন দাস।

অভিযোগে বলা হয়েছে, ওইদিন দীর্ঘ ৯ ঘণ্টা রামপালের একটি নির্দিষ্ট এলাকায় ছাত্র ও সাধারণ মানুষকে অবরুদ্ধ করে মারধর ও গুলি চালানো হয়। একইসাথে নারীদের গুমের উদ্দেশ্যে আটকে রাখার অভিযোগও তোলা হয়।

এ ঘটনায় তদন্ত ও বিচার প্রক্রিয়ার দাবিতে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page