সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
বাগেরহাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে জন্য জরিমানা,,
/ ৮৯ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

বাগেরহাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে জন্য জরিমানা,,

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে যাত্রীবাহী পরিবহন বলেশ্বরকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাগেরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তড়িৎ চন্দ্র শীলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় । এ সময়ে বিআরটিএর ইন্সপেক্টর ওমর ফারুকসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তড়িৎ চন্দ্র শীল বলেন, ঈদুল আযহাকে কেন্দ্র করে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনের এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় সহ নানাভাবে হয়রানি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময়ে অভিযানের উপস্থিতি টের পেয়ে বাস কাউন্টারের লোকজন পালিয়ে গেল, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বলেশ্বর পরিবহনের কাউন্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি বলেন, আমাদের প্রশাসন সর্বদা যাত্রীদের ভোগান্তী লাঘবে সব সময় কাজ করে যাচ্ছে।

বাগেরহাটে রায়হান পাইক নামে যাত্রী বলেন, আমি ৬৫০ টাকায় টিকিট কেটে ঢাকায় যেতাম। কিন্তু ঈদ উপলক্ষে সেই ৬৫০ টাকার টিকিট এখন ১ হাজার টাকা করা হয়েছে। যেটা আমাদের মত গরিব অসহায়দের জন্য খুবই কষ্টদায়ক।

এদিকে, বাগেরহাট বাস টার্মিনাল এলাকার একাধিক বলেন, ঈদকে কেন্দ্র করে বাগেরহাট এলাকার প্রায় সকল পরিবহনের বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে বাগেরহাট টু চট্টগ্রাম এর ১১০০ টাকা টিকিট বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়। এমন পরিস্থিতিতে তীব্র ক্ষোভ বিরাজ করছে সাধারন যাত্রীদের মাঝে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page