শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
বিশ্ব পরিবেশ দিবস পালন। বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ
/ ৩৫৯ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৩:৩০ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস পালন।
বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে ০৭ই জুন ২০২৪ বিকাল ৪.৩০ ঘটিকায় চট্টগ্রামস্থ চেরাগী পাহাড় চত্ত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জনসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি শিক্ষক অঞ্জন কান্তি চৌধুরীর সভাপতিত্বে সাংস্কৃতিক কর্মী মোঃ হামিদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও সাবেক চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ গবেষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও পরিবেশ কর্মী আলিউর রহমান, ন্যাপের কেন্দ্রীয় নেতা মিটুল দাশগুপ্ত, সাংবাদিক দিদার আশরাফী, রাজনীতিবীদ মশিউর রহমান খান, মহানগর মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, সংগঠক রাজেশ ইমরান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , নৌ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হুদা, বাগীশিপ সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, সমাজকর্মী জানে আলম, মুক্তধরা পাঠাগারের সাধারণ সম্পাদক বিনোদিনী বিন্দু ও সদস্য উজ্জল সরকার, ছাত্রনেতা কাইছার, প্রকাশ মজুমদার, শিল্পী কাজল দত্ত, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, কানুরাম দে, শিক্ষক বাবুল দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, ইন্জিনিয়ার সিঞ্চন ভৌমিক , তপন ভট্টাচার্য্য, সজল শিকদার, রুবেল দে।

বক্তারা বলেন, বৈশ্বিক উঞ্চায়ন ও পরিবেশের বিরুপ প্রভাব শুধু একটি জাতি নয় পুরো দুনিয়াটাই জড়িত হয়ে আছে বিষয়টিতে। মানবজাতি থেকে শুরু করে বন্যপ্রাণী, পাখি সামুদ্রিক মাছ সকলে চরম অসহায়। এরকম চরম দুর্দিনে অর্থলোভি কিছু মানুষ প্রতিদিন আমাদের বৃক্ষ ,তরুলতা, জলাশয়, খাল ও নদী, জলজ উদ্ভিদ,বন ও বন্যপ্রাণী, পাখি , সাপ, কুইচা মাছ, মৎস্যপ্রাণী , ফসলি জমি ও জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করছে। এই সকল অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের পাশাপাশি সাধারন জনগণকে প্রতিবাদ, প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার জন্য আহ্ববান জানান। উনিশ শতকের প্রকৃতির কবি উইলিয়াম ওয়াডর্সওয়ার্থ বলেছেন, পরিবেশ হচ্ছে, আমাদের জাতীয় সম্পত্তি । পরিবেশ বিধ্বংসীদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করা আমাদের সাংবিধানিক অধিকার। পরিবেশ রক্ষা করা আমাদের নাগরিক দ্বায়িত্ব। বৃক্ষরোপনের পাশিপাশি যে বৃক্ষগুলো পৃথিবীতে বিদ্যমান সেগুলো রক্ষা করতে হবে। বৃক্ষ হত্যা করলে বৃক্ষের চারা রোপনের কোন মূল্যই থাকবে না।

পরিশেষে বক্তারা বলেন, ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারী, বেসরকারী সকল প্রতিষ্ঠানে পালন করার নির্দেশ প্রদানের জন্য সরকারের কাছে জোরদাবী জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page