শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করে দোকান দখলের অভিযোগ।
/ ২৬৯ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করে দোকান দখলের অভিযোগ।

মোঃ জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে প্রায়াত এক আওয়ামী লীগ নেতার জমিসহ ৯টি দোকান দখলের অভিযোগ পাওয়া গেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড পুতে গত ৫ আগষ্ট দোকানগুলো দখল করে নেন পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদার। এ ঘটনার বিচার চেয়ে বুধবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন প্রায়াত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের ছেলে অ্যাড. মাহমুদুল হাসান শুভ।

লিখিত বক্তব্যে অ্যাড. মাহমুদুল হাসান শুভ বলেন, গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনর পরে ওইদিন বিকেলে বিএনপি নেতা আমীর আলী তালুকদার দলীয় প্রভাব খাটিয়ে ৯টি দোকান দখল করে নেয়। ওইদিনই সেখানে বিএনপির অফিস করার কথা বলে চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ার পার্সন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড পুতে দেয় এবং দোকানগুলোতে তালা মেরে রাখে। দুদিন পরে সাইনবোর্ডটি ফেলে দিয়ে একটি দোকানে নতুন ভাড়াটে তুলে দেয়। অপর ৮টি দোকানের ভাড়াটিয়াদের নিকট থেকে ভাড়ার টাকা আদায় করতে শুরু করে।

অ্যাড. শুভ আক্ষেপ করে আরও বলেন, বিএনপির অফিস করার জন্য প্রয়োজন হলে সে(অ্যাড. শুভ) জমি লিখে দিবে। নেত্রীর ছবিওয়ালা সাইনবোর্ড পুতে কেন দখল করা হচ্ছে?

এ বিষয়ে বিএনপি নেতা আমীর আলী তালুকদার বলেন, শর্ত ভঙ্গ করে দখলে রাখা জমি ও দোকান তিনি ফিরিয়ে নিয়েছেন। ভাড়াটিয়ারা তার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এখানে জোরপূর্বক দখলের কিছু হয়নি।

উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল বলেন, পারিবারিক সমস্যা থেকে দোকান দখলের ঘটনাটি ঘটেছে। দল এটা সমর্থন করেনা। তবে, এ ঘটনায় দলের ভাবমুর্তি নষ্ট হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page