রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর? সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ”ঝুলান্ত মরদেহ উদ্ধার! না ফেরার দেশে সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা: শোকে স্তব্ধ রংপুর সাংবাদিক অঙ্গন মাদকের আতুড়ঘর সেনবাগ, নষ্ট হয়ে যুবসমাজ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত
Headline
Wellcome to our website...
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই ব্রহ্মপুত্র নদীতে।
/ ৩৬৭ Time View
Update : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৮:৪৪ পূর্বাহ্ন

ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই ব্রহ্মপুত্র নদীতে।

মো:জাহিদুল ইসলাম
জেলা প্রতিনিধি :গাইবান্ধা।

ভরা মৌসুমেও ব্রহ্মপুত্র নদীতে ইলিশের দেখা পাচ্ছেন না বলে জানিয়েছেন জেলেরা তাই তো গাইবান্ধা উপজেলার ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলেরা। ফলে চরম বিপাকে পড়েছেন মাছের উপর নির্ভরশীল হয়ে জীবন-জীবিকা আহরণ করা মানুষেরা।

জানা যায়, আষাঢ়-শ্রাবণ এ দুই মাস ইলিশের ভরা মৌসুম। এ বছর ইলিশের ভরা মৌসুম শুরু হলেও ব্রহ্মপুত্র পদ্মা-মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দিন ও রাতে নদীতে চষে বেড়ালেও জ্বালানি খরচ উঠছে না জেলেদের।

সরেজমিনে দেখা যায়, কামারজানী ব্রহ্মপুত্র পাড়ে , ১২ নং কামারজানী ইউনিয়নের গোঘাট মাঝিপাড়া এলাকার অধিকাংশ লোক মাছ ধরা পেশার উপর নির্ভরশীল। এই এলাকার জেলেরা পরিবার পরিজন নিয়ে নদী পাড়ে বসবাস করেন। তারা অধিকাংশ ইটভাটার দাঁতন নিয়ে, এনজিও থেকে লোন নিয়ে নৌকা নির্মাণ করে এই সময়ের জন্য অপেক্ষা করেন। কিন্তু এবার বৃষ্টি একেবারেই নাই বললেই চলে। আষাঢ় মাসেও খরা।

এ ছাড়া জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতভর জেলেরা মাছ ধরে একে একে নৌকা নিয়ে ঘাটে ফিরছেন। রাতের ধরা মাছ তারা বিক্রির জন্য নিয়ে আসছেন আড়তে। সারারাত জাল টেনে ধরা মাছ দেখে জেলেরাই হতাশ। কারণ এ মাছ বিক্রি করে তাদের হাজিরাই উঠছে না। এমন অবস্থায় অনেকে ট্রলারের ওপরে রান্না করছেন, আবার কেউ পরস্পরের সঙ্গে গল্প করে অলস সময় পার করছেন।

জেলে সরদার বলেন, সারাদিন নদীতে জাল ফেললেও কোনো ইলিশ পাওয়া যাচ্ছে না। আড়তদারদের কাছ থেকে নেওয়া দাদন পরিশোধ করতে না পেরে ঋণের বোঝা আরও বেড়ে যাচ্ছে। তাই অনেক জেলে জাল গুটিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page