শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
মরহুম দুলাল পুত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন ‎সৈয়দ হারুন ফাউন্ডেশন
/ ২১৭ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ন

মরহুম দুলাল পুত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন ‎সৈয়দ হারুন ফাউন্ডেশন

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী রিপোর্টার
‎
‎নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মরহুম শামসুল হুদা দুলালের শোক সভায় মরহুম দুলালের ছেলের লেখাপড়া সহ যাবতীয় দায়িত্ব পালনের ঘোষণা দেন সৈয়দ হারুন ফাউন্ডেশন।
‎
‎বৃহস্পতিবার ( ৮ মে ) নোয়াখালীর জেলার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মরহুম শামসুল হুদা দুলালের শোক সভা বিকেল ৫ টায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ সেনবাগ আসনের ৫ বারের সফল সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।
‎
‎এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
‎
‎সভায় সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুম দুলালের ছেলের লেখাপড়া সহ যাবতীয় দায়িত্ব পালনের ঘোষণা দেয়া হয়। মানবিক সমাজসেবক, শিল্পপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন সৈয়দ হারুন এর মানবিক মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page