সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Headline
মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার
Headline
Wellcome to our website...
মাগুরায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন
/ ২০৩ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন

মাগুরায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা

মাগুরায় নেশার টাকার জোগান দিতে না পারায়
ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু হয়েছে।রবিবার সকালে মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গোরস্থান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম
সুরমান শেখ (৭৫)।পিতার হত্যাকারী মফিজুর শেখ
(৩৫)কে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।
নিহতের অপার ছেলে হানিফ শেখ জানান,,আমার ছোট ভাই মফিজুর শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল।তার দুটি সন্তান রয়েছে।মফিজুর নেশার টাকার জন্য তার ভাগের জমি বিক্রয় করতে পিতাকে প্রায়ই চাপ দিত।মফিজুর শেখের দুই সন্তানের কথা চিন্তা করে তার পিতা সুরমান শেখ জমি লিখে দিতে রাজি না হওয়ায় রবিবার সকালে ছুরি দিয়ে আঘাত করে মফিজুর পিতাকে।পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা আহত অবস্থায় সুরমান শেখ কে উদ্ধার করে মাগুরা ২৫০শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম বলেন,প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতের হত্যাকারী সন্তান মফিজুর মাদকাসক্ত ছিল। সে নেশার টাকা যোগাড় করতে প্রায়ই তার বাবাকে মারধর করত। শেষ পর্যন্ত সে নেশার টাকা জোগাড় করতে বাবাকে জমি লিখে দিতে বলে। বাবা জমি লিখে দিতে রাজি না হওয়ায় ছুরি দিয়ে বুকে আঘাত করে। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে।মফিজুরকে আটক করা হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page