সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান
/ ১০০ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৪:২২ অপরাহ্ন

মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের সমশেরপুর গ্রামের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সমশেরপুর কেন্দ্রীয় নুরে-মদিনা জামে-মসজিদে এই আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবনের সম্পাদক সফিকুর রহমান সফিক। তিনি বলেন, রমজান মাস শিক্ষা ও আত্মশুদ্ধির মাস। এ মাস সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়। তিনি এ পূণ্যময় মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সবাইকে আত্মগঠনের পাশাপাশি সমাজে ন্যায়-ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
ইউনিয়ন বিএনপি নেতা জাফর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৈশাতুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন, সাবেক ছাত্রনেতা এইচএম আরিফুর রহমান।
আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা কামাল মেম্বার, শুক্কুর আলম, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ, মোঃ রাকিব, আল-আমিন, শাহ আলম, সবুজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন সমশেরপুর কেন্দ্রীয় জামে-মসজিদের খতিব হাফেজ মোঃ নোমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page