রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Headline
নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ শিরোনাম: ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের’ দাবি পরিবারের রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন ভাল কাজে উৎসাহিত করুন বিশেষ অভিযান ০২/০৫/২৬ ব্রাহ্মণ পাড়া থানা, কুমিল্লা। মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ: এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, পরিশোধে দেরি হলেই হুমকি-হয়রানি। মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা
Headline
Wellcome to our website...
মুসলিম ব্লকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আয়নামতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান
/ ১৩৭ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

মুসলিম ব্লকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আয়নামতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৬জন ব্যবসায়ী ও দোকান মালিকদের মাঝে “আয়নামতি ফাউন্ডেশন” এর চেয়ারম্যান ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় এর সাবেক অতিরিক্ত সচিব আবু সৈয়দ এম হাশিমের ব্যাক্তিগত পক্ষ থেকে নগদ ২৫০০টাকা করে সহয়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩০মে) জুমার নামাজের পর মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির কার্যালয় কক্ষে এই নগদ আর্থিক সহয়তা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে মুসলিম ব্লক বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: রহমত উল্লাহ খাঁজা।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি অফিসার মো: হাবিব উল্লাহ,মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: ওমর ফারুক মাস্টার ও সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: রহমত উল্লাহ খাঁজা বলেন,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুঃখ আমরা গভীর ভাবে উপলব্ধি করছি।
তিনি আরো বলেন,আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান আবু সৈয়দ এম হাশিম সাহেবের ব্যক্তিগত পক্ষ থেকে এই সামান্য কিছু উপহার নিয়ে এসেছি আপনাদের মাঝে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকরা আবু সৈয়দ এম হাশিমের এই উদ্যোগ’কে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই মানবিক সহায়তা স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও আশার আলো ছড়িয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page