মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Headline
শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
রাঙ্গামাটি বিলাইছড়িতে প্রশাসনের উদ্যোগের অতি দূর্গম বড়থলিতে স্থাপিত হচ্ছে নতুন উচ্চ বিদ্যালয়
/ ২৩৭ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন

রাঙ্গামাটি বিলাইছড়িতে প্রশাসনের উদ্যোগের অতি দূর্গম বড়থলিতে স্থাপিত হচ্ছে নতুন উচ্চ বিদ্যালয়

চাইথোয়াইমং মারমা রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
বিলাইছড়ি ( রাঙামাটি) প্রতিনিধি: বাংলাদেশের সবচেয়ে অতি দূর্গম ইউনিয়ন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৪ নং বড়থলি ইউনিয়ন। জেলা সদর হতে প্রায় ২০০ কিলোমিটার বড়থলি ইউনিয়ন। বিলাইছড়ি উপজেলার সর্ব-দক্ষিণে বড়থলি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে ফারুয়া ইউনিয়ন; দক্ষিণ-পশ্চিমে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়ন, রোয়াংছড়ি সদর ইউনিয়ন, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন, রুমা সদর ইউনিয়ন, রেমাক্রীপ্রাংসা ইউনিয়ন, থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন ও থানচি সদর ইউনিয়ন এবং পূর্বে মিয়ানমারের চিন রাজ্য ও ভারতের মিজোরাম প্রদেশ অবস্থিত। এছাড়া বড়থলি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে রাইংখ্যং নদী।

বিলাইছড়ি উপজেলা হতে বান্দরবান জেলার রুমা হয়ে পায়ে হেঁটে এই ইউনিয়নে যেতে লাগে ৩ দিন। বলতে গেলে সুযোগ সুবিধায় পিছিয়ে এই ইউনিয়নে নাই কোন যাতায়াতের সু- ব্যবস্থা, নাই বিদ্যুৎ এবং ইন্টারনেট সুবিধা। এছাড়া শিক্ষা বিস্তারের জন্য শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা কেন্দ্রের অধীনে পরিচালিত কিছু পাড়া কেন্দ্রে প্রাক – প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বিলাইছড়িতে প্রথম সফর করেন।এতে বিলাই ছড়ি বাসীর প্রাণের দাবি ছিলো ১ টি কলেজ এবং বড়থলি ইউনিয়নে একটি উচ্চ বিদ্যালয় ও কয়েকটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা। দাবি পূরণে কলেজটি বর্তমান চলমান।
এবার বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গম এই ইউনিয়নে স্থাপন করা হচ্ছে একটি উচ্চ বিদ্যালয়। এই ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের বড়থলি পাড়ায় এই উচ্চ বিদ্যালয়ের জন্য ইতিমধ্যে ১৮ শত বর্গফুট আয়তনের ৫ টি কক্ষ নির্মাণ করা হয়েছে। আর এই স্কুলটির নামকরণ করা হয়েছে বড়থলি উচ্চ বিদ্যালয়। যেখানে ৬ষ্ট হতে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) জামশেদ আলম রানা গণমাধ্যমকে বলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান গত বছর বিলাইছড়ি উপজেলায় এসে বিলাইছড়ি উপজেলায় একটি স্কুল ও অতি দূর্গম বড়থলি ইউনিয়নে একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন। তারই আলোকে জেলা প্রশাসক রাঙামাটি ও বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এর আর্থিক সহযোগিতায় বিলাইছড়ি উপজেলা প্রশাসন দুর্গম বড়থলি ইউনিয়নে উচ্চ বিদ্যালয় স্থাপনের উদ্দ্যোগ নেয়। ইতোমধ্যে বড়থলি উচ্চ বিদ্যালয়ের জন্য ১৮ শত বর্গফুট আয়তনের ৫ টি কক্ষ নির্মাণ করা হয়েছে।
বিদ্যালয়টি আগামী ডিসেম্বর মাসে উদ্বোধন করা হবে বলে তিনি জানান। বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ইউএনও জামশেদ আলম রানা আরোও বলেন, অচীরেই এই ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ শুরু হবে বলে জানা যায় ।

এব্যাপারে ৪ নং বড়থলি ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা এই গণমাধ্যম বলেন, বড়থলি ইউনিয়নবাসীর পিছিয়ে পড়া দীর্ঘ দিনের একটি দাবি ছিল পিছিয়ে পড়া অতিদূর্গম প্রান্তিক এই ইউনিয়নে সরকারি উদ্যোগে একটি প্রাইমারি এবং একটি হাই স্কুল স্থাপন করা। অবশেষে আমরা হাই স্কুল পেয়েছি। আমি বড়থলি এলাকায় ইউনিয়নবাসীর পক্ষ হতে উপজেলা প্রশাসনের সকলকে কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করছি অচীরেই এই ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page