বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
রাজস্থলী ইসলামপুর এলাকায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত।
/ ৩৪৮ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪, ১:৪২ অপরাহ্ন

রাজস্থলী ইসলামপুর এলাকায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত।

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
রাঙামাটি রাজস্থলী উপজেলায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ণ প্রকল্পের (২য় পর্যায়) উদ্যোগে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বালুমুড়া মুসলিম পাড়ায় উঠান বৈঠকের আয়োজন করা হয় । উপজেলা তথ্যসেবা কর্মকর্তা লুই মারমার সঞ্চালনায় বৈঠক বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, ইসলামীক ফাউন্ডেশনের শিক্ষক শফিকুর রহমান শফিক, টেকশই সামাজিক প্রকল্পের পাড়া কর্মী ফাতেমা বেগম, আনসার ভিডিপির দলনেতা মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগে বলা হতো জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। সরকারের নানা সুবিধা ও সেবা নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। পাওয়া যায় বিনা মূল্যে উচ্চ রক্তচাপ মাপা ও ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেওয়া হয়। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। এক কোটি গ্রামীণ নারীদের সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপারা এগিয়ে চলছে।
উপজেলা তথ্য আপা লুই মারমা তার বক্তব্যে বলেন, তথ্য হল সকল সেবা পথ দেখানোর আলো এ আলো ছাড়া যেমন চলা যায়না, তেমনি কোন সমস্যার সমাধানও করা যায়না। তাই তথ্য সবার আগে প্রয়োজন। তিনি আরো বলেন, তথ্যসেবা গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ণ সম্ভব। এছাড়াও তিনি বাল্যবিয়ে, মাদক, নারী নির্যাতনের উপর আলোচনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page