রবিবার, ১০ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা। নিখোঁজের একদিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার- শিক্ষিকা ড, জাকিয়া সুলতানার মিত্যু সাংবাদিক লেখক ঐক্য এবং দাবি নিয়ে আলোড়ন সৃস্টি হচ্ছে সারা দেশ জুড়েই- বাগমারায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের অবসান। নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ শিরোনাম: ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের’ দাবি পরিবারের রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন ভাল কাজে উৎসাহিত করুন
Headline
Wellcome to our website...
রায়পুরায় বিদ্যুৎ সাশ্রয়কে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা
/ ১৫৭ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন

রায়পুরায় বিদ্যুৎ সাশ্রয়কে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা

 

 

 

আবুনাঈম রিপন :

 

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি।

সভায় বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরে বলেন,

‘দেশের টেকসই উন্নয়নের জন্য বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করা জরুরি। এর জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন।

এ ছাড়া রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জব্বার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে এ সংক্রান্ত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page