শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎ গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন। টেকসই ভবিষ্যৎ ও পরিবেশের রাজনীতি: তরুণ প্রজন্মের কন্ঠে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাগমারার আউচপাড়ায় সিসিকরণ রাস্তার উদ্বোধন করেন চেয়ারম্যান ডিএম সাফি রুহিয়া উপজেলায় বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি- মার্চেল্লো দাস, সম্পাদক- মিসেস ডরথী দাস
Headline
Wellcome to our website...
লক্ষ্মীপুরে আলু ও নিত্য প্রয়োজনীয় দব্য সিন্ডেকেট ভাঙার দাবিতে সিসিএসের মানববন্ধন।
/ ২৩৮ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৫:০৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরে আলু ও নিত্য প্রয়োজনীয় দব্য সিন্ডেকেট ভাঙার দাবিতে সিসিএসের মানববন্ধন।

লক্ষ্মীপুর প্রতিনিধি মোঃ রাসেল

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।

বাজার সিন্ডিকেটের কবলে আলুর দাম বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি প্রতিবাদ ও উচ্চমূল্য নিয়ন্ত্রণে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও এর যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) উদ্যোগে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে কালেক্টরেট ভবনের সামনে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন শেষে আলুর মূল্য নিয়ন্ত্রণে কোল্ড স্টোরেজ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

সিসিএস লক্ষ্মীপুর ইউনিটের নেতারা জানায়, গত ১ মাস ধরে দেখা যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজকেন্দ্রিক কূটকৌশলের মাধ্যমে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তা সাধারণকে জিম্মি করে ফেলেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ মাস পর্যন্ত মজুদদাররা আলু সংগ্রহ করে কোল্ড স্টোরেজে রেখেছেন। ওই সময় তাদের আলুর ক্রয়মূল্য কেজিপ্রতি ছিল ১৮ থেকে ২০ টাকা। কোল্ড স্টোরেজে রাখার খরচ ৬০ কেজির বস্তাপ্রতি অঞ্চলভেদে ১৮০ টাকা থেকে ৩৪০ টাকা

সংগঠনটির জেলা সমন্বয়ক আবুল হাসান সহেল বলেন, কতিপয় মজুদদার, ব্যাপারী, ফড়িয়া (অধিকাংশ ব্যবসায়ী ট্রেড লাইসেন্সবিহীন) এবং সংশ্লিষ্ট কোল্ড স্টোরেজ ম্যানেজার/মালিক যোগসাজশে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে মূল্য বাড়িয়ে দিয়েছে। তারা আড়তদারদের নিয়ন্ত্রণের মাধ্যমে ভোক্তা সাধারণকে জিম্মি করে প্রতি কেজি আলু খুচরা পর্যায়ে ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

এতে বক্তব্য রাখেন- সিসিএস লক্ষ্মীপুর ইউনিটের সদস্য মাহামুদুন নবী রাসেল, আল আমিন, আবদুল বাতেন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যা ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টিসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে নানা কার্যক্রম পরিচালনা করে। সিসিএস এর বর্তমানে ৬১টি জেলায় ও ৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page