বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ১
/ ৩৭৬ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ১

মোঃ আলীহোসেন স্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি  নিহত।

মঙ্গলবার (২৫ জুন) রাতে এ ঘটনা ঘটেছে। নিহত  নুরুল ইসলাম (৬০) গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামের মইনুদ্দিনের ছেলে ।বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ময়নাতদন্ত শেষে নুরুল ইসলামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নুরুল ইসলামসহ কয়েকজন ভারতীয় গরু আনতে মালগারা সীমান্তে যায়। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে মারা যান নুরুল ইসলাম। পরে অন্য বাংলাদেশিরা তার মরদেহ নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠায়।কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাদের (এসআই) বলেন, বাংলাদেশের অভ্যন্তরে একজন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের লোহাকুচি ক্যাম্পের কমান্ডার সুবেদার মঞ্জুরুল ইসলাম জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page