রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা
Headline
Wellcome to our website...
শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন
/ ১০৯ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ২:৫১ অপরাহ্ন

শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

জুয়েল মিয়া
স্টাফ রিপোর্টার

শরীয়তপুর সদর উপজেলার পাটনীগাঁও গ্রামের ৯.৪৫ একর জমি জোর করে কৃষি জমিতে মাছের ঘের কেটে ও কিটনাশন দিয়ে ফসল নষ্ট করার প্রতিবাদে ও কৃষি জমি রক্ষার দাবিতে
মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি জেলা প্রশাসকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোবারক বেপারী, নিপা আক্তার, বাবর আলী মাদবর, রিপা বেগম, মো. খোকন মোল্যা সামাদ শেখ প্রমূখ। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এদিকে জোরপূর্বক অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে শরীয়তপুর সদর যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জমি দিতে রাজি না হওয়ায় এবং অভিযোগ করায় রোকন সরদার ও আজিজুল অস্ত্রসহ লোকজন নিয়ে এসে আমাদের বাড়িঘরে হানা দেয় এবং তারা আমাদের ভয় দেখায় আমরা ভয়ে ঘর থেকে কেউ বের হতে পারছি না। আমাদের কৃষিজমি জোর করে কেটে ফেলেছে।

তারা আরও বলেন, এ যেন মগের মুল্লুক। রোকন সরদারের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে পাটানিগাও গ্রমের কৃষকরা। রোকন সরদারের সাথে আরও দুইজন সহকারি রয়েছেন। তারা হলেন আরিফ মাতবর আজিজুল শিকদার। তারা আমাদের বারবার হুমকি দিচ্ছে আমরা বাঁচতে চাই।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, যারা এর সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি ইউএনওদের নির্দেশনা দেয়া হয়েছে। যারা ফসলি জমি কাটবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page