শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
শাল্লায় হাওর বাধঁ মেরামত কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
/ ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৫:১০ পূর্বাহ্ন

শাল্লায় হাওর বাধঁ মেরামত কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

শংকর ঋষি
শাল্লা( সুনামগঞ্জ) প্রতিনিধি

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় হাওর বাধঁ মেরামত কমিটি গঠনে অনিয়মের অভিযোগ করেছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বাধঁ সংলগ্ন জমির মালিক প্রকৃত কৃষক মতিউর রহমান।

অভিযোগ সূত্রে জানাগেছে নীতিমালা অনুযায়ী পিআইসি কমিটি গঠন করতে হয় বাধঁ সংলগ্ন যাদের জমি আছে প্রকৃত কৃষকদের সমন্বয়ে কমিটি করে বাধেঁর কাজ বাস্তবায়ন করা। শাল্লা উপজেলার কালি কোটা হাওর উপ-প্রকল্পের কাটগাং হতে মির্জাপুর কবরস্থান পর্ন্ত ২৭. ৪৮৫ হতে ২৮. ৩৩৩ কিঃ মিটার পর্যন্ত বাধেঁর ভাঙ্গা বন্ধ করন ও মেরামত করা হবে। এ বাধেঁর সংলগ্ন পূর্ব পাশে ও উত্তর পশ্চিমে মতিউর রহমানের রেকর্ডীয় জমি রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৮৮ নং পিআইসি বরাদ্ধ অর্থ ২২ লক্ষ ৭০ হাজার ৬শত ৫ টাকা ৬৬ পয়সা। ৮৯ নং পিআইসি প্রকল্পের বরাদ্ধ অর্থ ২৩ লক্ষ ২৫ হজার ৬ শত ৪৯ টাকা ৫৪ পয়সা ব্যয়ে এ বাধঁ নির্মাণ করা হবে।

এ ক্ষেত্রে নীতিমালা লংঘন করে পিআইসি কমিটি গঠন করা হয়েছে মৃত মনির উদ্দিনের দুই পুত্র গোলাম মোস্তফা ও মাহতাব উদ্দিনের নামে। ৮৮ নং পিআইসি কমিটির সভাপতি হলেন মাহতাব উদ্দিন । মাহতাব উদ্দিনের প্রকৃত পিতার নাম মনির উদ্দিন। এর স্থলে পিতার নাম লিখেছেন সুন্দর আলী। ৮৯ নং পিআইসি কমিটির সভাপতি হলেন গোলাম মোস্তফা । সদস্য আল আমীন কে সদস্য নীতিমালা লংঘন করে পিআইসি কমিটি গঠন করা হয়েছে। মাহতাব উদ্দিন ও গোলাম মোস্তফা সদস্য আল আমীন তাদের বাধঁ সংলগ্ন জমি নেই অভিযোগকারী মতিউর রহমানের দাবী। অথচ বাধঁ সংলগ্ন মতিউর রহমানের জমি থাকলেও তাকে পিআইসি কমিটিতে নেয়া হয় নাই। তদন্ত পূর্বক নীতিমালা লংঘন কৃত কমিটি বাতিল করে নীতিমালা অনুযায়ী পিআইসি কমিটি গঠনের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাাবর লিখিত অভিযোগ করেছেন মতিউর রহমান।

এ ব্যপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা রিপন আলী বলেন অভিযোগ পেলে সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page