শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
সিসি ক্যামেরার আওতায় মণিরামপুর পৌরসভা, উদ্বোধন করবেন ডিসি
/ ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১:৫১ অপরাহ্ন

সিসি ক্যামেরার আওতায় মণিরামপুর পৌরসভা, উদ্বোধন করবেন ডিসি

সাব্বির হাসান স্টাফ রিপোর্টার(যশোর)

: অতিরিক্ত নিরাপত্তা জোরদারে যশোরের মণিরামপুর পৌরশহরে স্থাপনকৃত সিসি ক্যামেরার কার্যক্রম আগামিকাল ১৬ই জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করবেন যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম। এ তথ্য নিস্বিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। উদ্বোধনী এ আয়োজনটির সার্বিক তত্বাবধানে থাকবে মণিরামপুর পৌরসভা।
কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে,মণিরামপুর পৌর এলাকার চুরি ডাকাতি ও ছিনতাই কম হওয়ার পাশাপাশি পৌরবাসীর নিরাপত্তা জোরদার এবং যে কোন তথ্য পৌরবাসীর কাছে সেন্ট্রাল সাউন্ড সিস্টেম এর মাধ্যমে দ্রুত পৌছে দেয়ার উদ্দেশ্যে মণিরামপুর পৌরশহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিক্যামেরা স্থাপন করা হয়েছে।পৌরভবনের কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা ও সেন্ট্রাল সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রণ করবেন পৌরসভা প্রকৌশল বিভাগ।এমনটাই বলছেন,মণিরামপুর পৌরসভার সচিব কামাল হোসেন।
তিনি জানান মণিরামপুর পৌরসভার সামনে, উপজেলা গেট,রাজগঞ্জ মোড়,কাপুড়িয়া মার্কেটের গলি,থানা মোড় সহ কয়েকটি স্থান এখন থেকে পৌরকর্তৃপক্ষের নজরদারিতে থাকবে।
যে কোন সময় নির্দিষ্ট স্থানের তথ্য ও সহযোগিতা পাবেন সেবা এই গ্রহনকারিরা।
এ ব্যাপারে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানান,মণিরামপুর পৌরসভা সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে, এবং সমগ্র পৌর এলাকা সেন্ট্রাল সাউন্ড সিস্টেম এর আওতাভুক্ত করা হচ্ছে যা আগামীকাল বুধবার ১৬ জানুয়ারি, যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আজহারুল ইসলাম মহোদয় শুভ উদ্বোধন করবেন।
মণিরামপুর পৌরসভা কর্তৃক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌরসভার মেয়র এড শহীদ মোঃ ইকবাল হোসেন, মণিরামপুর বাজার বনিক সমিতি সহ পৌর এলাকার সর্বস্তরের জনগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page