শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
সোনারগাঁয়ে কাজী রবিন ও ভিপি রাজীবের সৌজন্য সাক্ষাৎ
/ ২৬৯ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে কাজী রবিন ও ভিপি রাজীবের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সজীব হোসেন।

গতকাল ২৭শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার নারায়নগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব এক আষ্ঠানিক সংক্ষিপ্ত সফরে মোগড়াপাড়া ইউনিয়নের কাইকারটেক মিয়া চেয়ারম্যান বাড়ী সংলগ্ন কাজী এনামুল হক রবিন সাহেবের নিজস্ব কার্যালয়ে এক সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে সরকারী তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও জেলা যুবদল নেতা গাজী হাসান মেহেদী শ্যামল উপস্থিত ছিলেন।
এসময় ভিপি রাজীবকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর সংগঠনের জেলা সাধারণ সম্পাদক কাজী সাজু,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী তুহিন,কাজী লাদেন,সোনারগাঁও কলেজ ছাত্রদল সম্পাদক পদপ্রার্থী হাবীব,যুবদল নেতা কাজী সাদ্দাম,ইউনিয়ন যুবদল সদস্য সচিব আরিফ,মোগরাপাড়া ইউপি নেতা গাজী জুলহাস ও অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপির শীর্ষ এ নেতা সবাইকে দলকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ তো করেন ব্যক্ত করেন যে জেলা ও থানা বিএনপিতে রবিন সাহেবের মত ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদরা নেতৃত্বে আসলে দল আরো শক্তিশালী হবে ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সহজ হবে।
সফর শেষে ভিপি রাজীব ও কাজী রবিন উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page