বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার,
Headline
Wellcome to our website...
হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা
/ ১৭১ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৩ অপরাহ্ন

হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা

সুশীল চন্দ্র দাস হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের রামপুরের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান।
নিহত মাসুক মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের জিতু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রামপুর গ্রামের রমেশ বাবু নামের এক ব্যক্তি ধানের জমিতে সার দিতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন। তিনি বাড়িতে এসে মুরুব্বি ও স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি অবগত করেন। পরে ইউপি সদস্য বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। বাহুবল মডেল থানা পুলিশের এসআই সোহেল মাহমুদ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল খয়ের।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান বলেন, ‘মরদেহটি পচে ফুলে গিয়ে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে হত্যা করে ধানখেতে ফেলে রেখে গেছে কেউ। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page