শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান* মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Headline
Wellcome to our website...
২৮ অক্টোবর ২০০৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যার কলঙ্কজনক দিন উপলক্ষে চাটখিলে সমাবেশ।
/ ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৮:০৮ পূর্বাহ্ন

২৮ অক্টোবর ২০০৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যার কলঙ্কজনক দিন উপলক্ষে চাটখিলে সমাবেশ।

রিপোর্টর : এমরান হোসেন সোহাগ

নোয়াখালীর চাটখিলে সোমবাব (২৮ অক্টোবর) বিকেলে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক উপজেলা আমীর ও নোয়াখালী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ছাইফ উল্যা, চাটখিল পৌরসভার আমির মাওলানা মো. আক্তার হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নুর হোসাইন রিয়াজ, চাটখিল পৌরসভার নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, সেক্রেটারি মাস্টার সাফায়াত হোসাইন, চাটখিল উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ন কবীর সুমন, শাহাপুর ইউনিয়ন জামায়াতের আমীর হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, শাহাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ ফজলুল করিম প্রমুখ । এছাড়াও ২০০৬ সালের ২৮ অক্টোবর আহত জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘২৮ অক্টোবর এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল শেখ হাসিনা। শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলে হবে না। যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাদের সহযোগী অঙ্গসহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনাসহ তার পরিবারকে, হাজারো খুনের দায়ে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।’

সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতের আমীর ও চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান বলেন, ‘আমরা খুনের বদলা খুন করবো না। আমরা প্রতিটি ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে এই বদলা নিবো। এই জমিনকে আর ষড়যন্ত্রকারীদের হাতে বন্ধক দেওয়া যাবে না।’

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতী ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page