শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কলারোয়া সীমান্তে আটক ৩
/ ২৩৬ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৪ অপরাহ্ন

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কলারোয়া সীমান্তে আটক ৩

স্টাফ রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

সাতক্ষীরা কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় তিন নারী ও শিশুকে আটক করেছে বিজিবি।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হিজলদী
সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে বিজিবি।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

তিনি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কলারোয়ার
হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৬ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতের উদ্দেশ্যে গমন করবে। এমন সংবাদের পর হিজলদী বিওপি‘র হাবিলদার তিমথি চাকমা এর নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অবস্থান নেন।
পরবর্তীতে ওই স্থান হতে ১ জন মহিলা ও ২ জন শিশুকে আটক করা হয়।

আটকরা হলেন- শেরপুরের নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মোঃ মনিরের মেয়ে মোছাঃ মনিকা খাতুন (২১), মোছাঃ রিতু আক্তার সুমাইয়া (১৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়া মেয়ে মোছাঃ মরিয়ম আক্তার জুলি (১৫)। এদের সবাইকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে আটক করা হয়।

আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page