সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন। রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা!
Headline
Wellcome to our website...
আইজেএফ এর আত্মপ্রকাশ সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার
/ ২২১ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন

আইজেএফ এর আত্মপ্রকাশ
সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার

মোঃ কুতুব উদিদন

প্রকৃতপক্ষেই সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিভাবে আত্মপ্রকাশ করলো আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা (আইজেএফ)।
১৩ আগস্ট ২০২৫ বুধবার বিকাল ০৫টায় সংস্থার প্রধান কার্যালয়ে আনন্দঘন পরিবেশে আত্মপ্রকাশ করে সংস্থাটি।
আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রথমেই সম্প্রতি সন্ত্রাসী হামলার শিকারে নিহত সাংবাদিক সহ ইতিপূর্বে নিহত সকল সাংবাদিকদের রুহের মাগফেতার কামনা ও আহত এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সুস্থ্যতা ও সুন্দর জীবন কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরবর্তী ধাপে কেক কেটে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রবীন সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ জয়নাল আবেদীনকে চেয়ারম্যান ও সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মনির হোসেন কাজীকে মহাসচিব করে আগামী ০৩ বছরের জন্য সংস্থার আংশিক কার্যনির্বাহী পরিষদ ঘোষনা করা হয়।
ঘোষিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যগন হলেন, ভাইস চেয়ারম্যান যথাক্রমে মোঃ আল-আমিন শাওন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ হারিসুর রহমান, আবদুল কাদের দীপু, অতিরিক্ত মহাসচিব মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, অর্থ সচিব নুরুল আফসার সাঈদ, যুগ্ম মহাসচিব মোঃ হাসান আলী রেজা (দোজো), সহ সাংগঠনিক সচিব যথাক্রমে মেহেদী আরিফ, মোঃ মাসুম হোসেন, ফিরোজ আলম, প্রচার ও প্রকাশনা সচিব সাইদুল ইসলাম, মহিলা বিষয়ক সচিব মোসাঃ রোকসানা আক্তার মজুমদার, আন্তর্জাতিক বিষয়ক সচিব মোঃ আবদুল আহাদ, কল্যাণ সচিব শরীফুল হক, পরিকল্পনা সচিব গোলাম হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সচিব মাহমুদ জোবায়ের, নির্বাহী সদস্য যথাক্রমে শাহালম, শাহ সাহিদ উদ্দিন, কুতুব উদ্দিন, মোঃ আতিকুর রহমান, ইউসুফ দীপু ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কামরুজ্জামান মিল্টন, মাসুম ভূইয়া, সুমন সরদার, আবু কালাম, সাদেকুর রহমান লিটন, পার্থ কায়সার প্রমুখ।
সভায় সংস্থার সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করতে উপস্থিত সকলের মতামত গ্রহনসহ খুব শীঘ্রই পুর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন এবং সারাদেশ তথা আন্তর্জাতিক পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহীত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page