বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদল ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
Headline
Wellcome to our website...
আওয়ামী লীগ ১৭ বছরে আমার উন্নয়নের সিকি ভাগও করতে পারেনি… ওয়াদুদ ভূইয়া
/ ১৮১ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ২:০৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগ ১৭ বছরে আমার উন্নয়নের সিকি ভাগও করতে পারেনি… ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি :

কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেছেন, রাজনীতি প্রতিশোধের জন্য নয়, আমরা প্রতিশোধ নিতে চাই না, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই। মিথ্যা ও পাতানো মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটানো হয়েছে। তারুণ্যের অহঙ্কার দেশনায়ক তারেক রহমাকে দেশে আসতে দেয়নি। মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের মধ্য দিয়ে আমরা ১৭ বছরের অত্যাচার-নির্যাতন ও জেলা জুলুমের বিচার পেয়েছি বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন।

মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন কোম্পানীর সভাপতিত্বে মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ইউচুপ চৌধুরী, নাছির আহাম্মদ চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আাবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামছুল হক, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সায়েম উদ্দিন খোন্দকার মুকুট, ব্যবসায়ী নেতা দেবাশীষ দত্ত আশিষ ও মো. ইসমাইল হোসেন সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

দেশনায়ক তারেক রহমানের লক্ষ্য বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। সংসদ সসদস্য থাকাকালে খাগড়াছড়ির বিভিন্ন খাতে দৃশ্যমান উন্নয়নের কথা উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া বলেন, আওয়ামী লীগ আমার উন্নয়নের সিকি ভাগও করতে পারেনি।
মাটিরাঙ্গা টাউন হলের নির্মাণ কাজ শুরু করার কথা উল্লেখ করে তিনি বলেন, পূর্ববর্তী সরকার সেটি ধ্বংস করেছে। নির্বাচিত হলে টাউন হল সম্পূর্ণ নির্মাণ করার ঘোষনা দেন তিনি।

 

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page