বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
আমরা শুধু দেশে নয় বিদেশেও শিক্ষার্থীদের সহায়তা করে থাকি                                  ——— নুরুল ইসলাম সাদ্দাম
/ ২৮৭ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ২:২৫ অপরাহ্ন

আমরা শুধু দেশে নয় বিদেশেও শিক্ষার্থীদের সহায়তা করে থাকি
                                 ——— নুরুল ইসলাম সাদ্দাম

আব্দুল জব্বার(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
“স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথ চলো জ্ঞানের আলোয় গড়বো জগৎ উচ্চ কন্ঠে বলো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে (২৩ আগষ্ট) শনিবার এসএসসি, দাখিল ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম কবিতার ভাষায় বলেন, আমাদের দেশে সেই ছেলে কবে বড় হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এজন্য আপনাদের ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে এসে কাজে বড় হতে হবে। আর ইসলামী ছাত্র শিবির হচ্ছে মানুষ তৈরির একটা কারখানা। আমরা শুধু দেশে নয় বিদেশেও শিক্ষার্থীদের সহায়তা করে থাকি। অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সভাপতি বেলাল উদ্দিন প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, দিনাজপুর শহর সভাপতি আবুল কালাম আজাদ, এডভোকেট আমানুল্লাহ আল জিহাদী, উপজেলা আমির অধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, অধ্যক্ষ মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, তালুকদার শাহজালাল জুয়েল, মেধাবী শিক্ষার্থী আরিফুজ্জামান,তৃপ্তি আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের সম্পাদক আনিস আহম্মেদ ।
শেষে  ২৫০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page