মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
আমীরের আগমনে ১নং আমাদী ইউনিয়নের যুব বিভাগের পক্ষ থেকে তোরণ নির্মাণের প্রস্ততি।
/ ২০৭ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৭:৩০ অপরাহ্ন

আমীরের আগমনে ১নং আমাদী ইউনিয়নের যুব বিভাগের পক্ষ থেকে তোরণ নির্মাণের প্রস্ততি।

আতাউর রহমান তুহিন, কয়রা খুলনা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর প্রথম বারের মতো খুলনা জেলার কয়রা উপজেলায় আসছেন। আগামী ২৬ ডিসেম্বর তিনি কয়রার ঐতিহাসিক কপোতাক্ষ কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দেবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমনকে ঘিরে বর্ণিল রূপে সাজছে কয়রা উপজেলার বিভিন্ন জায়গায়।
এরই মধ্যে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, নিশান, তোরণের পাশাপাশি চোখ ধাঁধানো আলোকসজ্জায় কয়রা জুড়ে এক ভিন্ন রকমের উৎসবের আমেজ বিরাজ করছে।
সোমবার সরেজমিনে দেখা গেছে, কয়রা উপজেলার প্রবেশপথ থেকে শুরু করে গোটা উপজেলায় শতাধিক তোরণ নির্মাণ হয়েছে। আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে প্যানাফ্লাক্স বা তোরণ তৈরি করা হয়েছে। প্যানা ও তোরণগুলোতে শোভা পাচ্ছে জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এর ছবি। কোথাও আবার উপজেলা জামায়াত আমীর ও সেক্রেটারিসহ দায়িত্বশীলদের ছবি।
আমাদী ইউনিয়নের তোরণ নির্মাণের সময় উপস্থিত ছিলেন ১নং আমাদী ইউনিয়নের আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম, ১নং আমাদী ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোঃ মেহেদী হাসান রাসেল, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত, অফিস সম্পাদক মোঃ নাজমুল হাসান এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন নেতা কর্মী ও সেচ্ছাসেবকবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page