শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরে সমাবেশ।
/ ২৫৯ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ
গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরে সমাবেশ।

আহমাদুল রহমান
জেলা প্রতিনিধি ,গাজীপুর

দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীর উপর হামলা ও প্রতিষ্ঠানে ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে গাজীপুরে সাংবাদিকদের সমাবেশ।

রোববার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন- গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহ্ শামসুল হক রিপন, সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, সাংবাদিক রুহুল আমিন সজিব, রেজাউল বারী বাবুল, রিপন আনসারী, আফজাল হোসেন, মাহবুব হোসেন মেহেদী, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

দেশের শীর্ষস্থানীয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র গণমাধ্যম কর্মী এবং প্রতিষ্ঠানের উপর হামলা ও ভাঙচুর চালাচ্ছে। হামলাকারীরা সাধারণ ছাত্র ও জনতার উপর দোষ চাপিয়ে দিতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। গণমাধ্যমের উপর এসব হামলাকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করেন বক্তারা। এছাড়া দেশের মূল ধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং দেশের মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

প্রতিবাদ সমাবেশে দেশ রূপান্তরের সাংবাদিক আমিনুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক হাসমত আলী, মানব কন্ঠের শামসুল হক ভূঁইয়া, বাংলানিউজ টোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট মোঃ রাজীব সরকার, আলহাজ্ব হোসেন, হাজিনুর রহমান শাহিন, কামাল হোসেন বাবুল, সাব্বির আহমেদ রুবেল, মাহবুব হোসেন আকন্দ, মিলটন খন্দকার ও বায়েজিত হোসেনসহ গাজীপুর জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page