বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি….ইউএনও মনজুর আলম
/ ২৭১ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:২১ পূর্বাহ্ন

উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি….ইউএনও মনজুর আলম

খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ জসিম উদ্দিন/ মজিবুর রহমান ভূঁইয়া

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেছেন, দারিদ্র্য বিমোচনের প্রধান উপায় অর্থনৈতিক উন্নয়ন, আর অর্থনৈতিক উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম হলো ‘সমবায়’। সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা সমবায় গণতান্ত্রিক পদ্ধতিতে স্বনির্ভরতা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে র‍্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খাঁন।

‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহাজালাল কাজল, সম্প্রীতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আনিসুল হক পাটোয়ারী, স্বদেশ মাল্টিপারপাস সোসাইটির সম্পাদক মো. মোজাম্মেল হোসাইন ও ফ্রেন্ডস ২০০০ কর্মজীবি সমবায় সমিতির সম্পাদক মো. ফোরকান উদ্দিন সোহাগ প্রমুখ।।

সমবায়ের মাধ্যমে নিজেদেরকে আত্মনির্ভরশীল হওয়ার আহবান জানিয়ে ইউএনও মনজুর আলম বলেন, একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে তিনি জানান।

অনুষ্ঠানে, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবছার হোসেন প্রমুখ ছাড়াও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, উদ্যেক্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই সময়ে নিজেদের ভাগ্যন্নোয়ন করতে বিভিন্ন খাতে ঋণ বিতরণ করা হয়।

 

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page