শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
এক কিশোর কে মাদকের জন্য হত্যা করে বন্ধুরা
/ ৩৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ন

এক কিশোর কে মাদকের জন্য হত্যা করে বন্ধুরা

স্টাফ রিপোর্টার বাংলাদেশ: স্বপন
২৫ শে জুন ২০২৪

পাবনা ঈশ্বরদীর এক ছাএাবাসে পানির ট্যাঙ্কে পাওয়া কিশোরের মরাদেহ তদন্তে দুই আটককারির স্বীকার করেন, মাদকের টাকার জন্য দুই বন্ধু মিলে ছাত্রবাসের কক্ষে আটকিয়ে তপু হোসেনকে (১৪) হত্যা করা হয়েছে। গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে হত্যার দায় স্বীকার করেছেন জয়নাল আবেদীন জয় ও ঈশা খালাশি।

মঙ্গলবার (২৫ জুন) অতিরিক্ত পুলিশ সুপর মো. মাসুদ আলম গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তপুকে প্রথমে জিম্মি করে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করতে চেয়েছিল। কিন্তু তপু আপত্তি করায় তাকে হত্যা করে পানির ট্যাঙ্কে ডুবিয়ে রাখা হয় বলে গ্রেফতাররা আদালতে স্বীকার করেছেন। এ হত্যাকাণ্ডে তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। দুজনকে গ্রেফতার করা হলেও সোহেল নামের একজন এখনো পলাতক।

পুলিশ জানায়, জয়নাল আবেদীন জয় পাবনার আতাইকুলা থানার দুবলিয়া এলাকার জিয়াউর রহমানের ছেলে। তিনি ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। মশুড়িয়া পাড়ার অরণ্য ছাত্রাবাসের ৩০৫ নম্বর রুমে তিনি। এছাড়াও জয়ের নামে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা রয়েছে। অপরজন ঈশা খালাশি ঈশ্বরদীর মশুড়িয়াপাড়ার রাজন খালাশির ছেলে। ঈশা নিহত তপুর ঘনিষ্ঠ বন্ধু।
তপু হত্যায় জড়িত পলাতক মো: সোহেল রাজশাহীর বাঘার চক রাজাপুর এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি অরণ্য ছাত্রাবাসে থাকতেন। ঈশ্বরদী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তিনি।
এর আগে শনিবার (২২ জুন) রাত ১২টার দিকে মশুরিয়াপাড়ার অরণ্য ছাত্রাবাসের তিন তলার ৩০৫ নম্বর কক্ষের ট্রাঙ্ক থেকে তপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা আবুল কাশেম প্রামাণিক বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page