বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা বানের জলে ভাসছে স্বপ্ন: উত্তরের জনপদে নামছে ঘোর অমানিশা
Headline
Wellcome to our website...
ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে লালমনিরহাটে ছাত্র-জনতার বিক্ষোভ
/ ৪৪৮ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:১১ অপরাহ্ন

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে লালমনিরহাটে ছাত্র-জনতার বিক্ষোভ

মো. আবু বক্কর আতাউর
স্টাফ রিপোর্টার

লালমনিরহাটে ওসমান হাদীর ওপর সংঘটিত হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে জেলা শহরে উত্তাল হয়ে ওঠে রাজপথ। বিক্ষোভ মিছিলটি লালমনিরহাটের শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে গিয়ে ছাত্র জনতার অগ্নিঝরা বক্তব্য দিয়ে প্রোগ্রাম শেষ হয়।

মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালানো হয়েছে, যা সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির স্পষ্ট প্রমাণ। তারা অভিযোগ করেন, ভিন্নমত দমন ও ভয়ভীতি প্রদর্শনের অংশ হিসেবেই এ ধরনের হামলার ঘটনা ঘটছে। বক্তারা আরও বলেন, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়িয়ে তুলছে।

সমাবেশে অংশগ্রহণকারী ছাত্রনেতারা বলেন, স্বাধীন মত প্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলনের পথ রুদ্ধ করতে সন্ত্রাসী কায়দায় হামলার চেষ্টা চালানো হয়েছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ওসমান হাদীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

এ সময় বিক্ষোভকারীরা ‘হত্যা চেষ্টা বন্ধ করো’, ‘সন্ত্রাসীদের বিচার চাই’, ‘নিরাপদ সমাজ চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন। পুরো কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি ওসমান হাদীর ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় লালমনিরহাটসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠন ক্ষোভ প্রকাশ করে আসছে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page