বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Headline
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন”
Headline
Wellcome to our website...
কর্মস্থলে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত।
/ ২৯৫ Time View
Update : রবিবার, ২ জুন, ২০২৪, ৬:১১ অপরাহ্ন

প্রতিনিধি স্বপন
স্টাফ রিপোর্টার
তাং: ০২/০৬/২০২৪

কর্মস্থলে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত।

পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে রিনা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত রিনা ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। ঘটনার পর ঘাতক স্বামী মিলনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ জুন) সকাল ৭টার দিকে কর্মস্থলে আসার পথে পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাপাইনবাবগঞ্জ পৌর শহরের বাসুনিয়া পট্টির শুকুর আলীর ছেলে মিলন হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, মিলন হোসেন নেশায় আসক্ত ছিলেন। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্যের জের ধরে দু’বছর আলাদা থাকতেন রিনা। তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা জানা যায়নি। মিলন প্রায়ই বাঘইলে ভাড়া বাড়িতে এসে রিনা বেগমকে উত্যক্ত করতেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ইপিজেডে যাওয়ার পথে বাঘইল পশ্চিমপাড়ায় রিনার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মিলন উত্তপ্ত হয়ে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই রিনা বেগম মারা যান।

পাকশী ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, ঘাতক মিলনকে আটক করা হয়েছে। রিনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page