বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে নারী সমাবেশ।
/ ২৭৫ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে নারী সমাবেশ।

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন জবাবদিহিমুলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসমৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী সমাবেশে বক্তরা বলেন, বৈষম্যহীন সমাজ ও দেশ গঠন করার জন্য মা’দের সবচেয়ে বেশি ভুমিকা পালন করতে হবে। সন্তানদের অনৈতিক এবং মাদকাসক্তি থেকে বাঁচাতে শিশু ও কৈশোরকাল থেকে সময়ানুবর্তী, নিয়মানুবর্তী এবং সৎভাবে গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ, যৌতুক, যৌন নির্যাতন ইত্যাদি বিষয়ে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যাতে ভবিষ্যতে তারা সমাজের এসব অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে পারে। এছাড়াও বর্তমান আধুনিক সময়ে সন্তানদের তথ্য প্রযুক্তি বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই বর্তমান প্রজন্ম সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

কাপ্তাই তথ্য অফিসের অফিস সহকারি মোঃ মহিন উদ্দীনের সঞ্চালনায় এবং তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আশরাফ হোসেন, রাজস্থলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, বাঙ্গালহালিয়া ইউনিয়নের মহিলা সদস্য সালমা আক্তার।
এছাড়াও নারী সমাবেশে শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page